,

সন্ধান মিলেছে চরফ‍্যাশনের ১৩ জেলের

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের ১৩ জেলেসহ ট্রলার নিখোঁজের ৭ দিন পর সন্ধান মিলেছে। আজ বুধবার নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই বাবুল এ খবর জানান।

বাবুল বলেন, বারেক মাঝি তাকে কল করে বলেন, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুররে চালনায় মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলে সুস্থ আছেন। তারা এলাকায় আসছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল বলেন, ‘চরমানিকা ইউনিয়নের ১৩ জেলেসহ বারেক মাঝির ট্রলারটির সন্ধান পাওয়ার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেননি। যেহেতু জেলেরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে, তাদের ফিরে আসার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব।’

উল্লেখ্যে, গত ১৬ আগস্ট ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন ‘লামিয়া’ নামের মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে নিয়ে নিখোঁজ হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির