,

কোচের সঙ্গে বাগদান, কে এই টেনিস সুন্দরী

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টেনিসে এক সময় নিয়মিত ছড়ি ঘুরিয়েছেন। ঐতিহ্যবাহী উইম্বলডন জিতেছেন দুবার। এবার সেই প্রিয় ইংল্যান্ড লন টেনিস ক্লাবে কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন পেত্রা কিতোভা।

কিতোভার কোচ হিসেবে সাবেক টেনিস খেলোয়াড় ভানেক ২০১৬ থেকে কাজ করছেন। কোচ ও শিষ্যের মধ্যে এই সময়ই সম্পর্ক গড়ে ওঠে।

দু’জনের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী লিখেন, ‘সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে চাই। নিজের প্রিয় জায়গাতেই ভানেককে হ্যাঁ বললাম।’

জানা যায়, ডব্লুটিএ ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা কিতোভার সঙ্গে সম্পর্কের জন্য প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় দুই সন্তানের পিতা ভানেকের। আর কোচ হিসাবে ভানেককে বেছে নেওয়ার আগে কিতোভা সম্পর্ক ছিন্ন করেন হকি খেলোয়াড় রাদেক মেলডির সঙ্গে। অথচ ২০১৫ সালের ডিসেম্বরে মেলডির সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন কিতোভা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির