শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলি ফ্যামিলির সেই চিকিৎসকের বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার ছয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল-মামুন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

শুনানিকালে জামিনে থাকা আসামি ডা. সালাউদ্দিন চৌধুরী আদালতে হাজির ছিলেন। শুনানিকালে আদালত ডা. সালাউদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এসময় ডা. সালাউদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি সাংবাদিকদের চার্জগঠনের তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ ডিসেম্বর রমনা থানায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ৩০ ডিসেম্বর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৩ জানুয়ারি জামিন পান তিনি। এরপর গত ৩১ জানুয়ারি সালাউদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালমান রহমান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা