,

বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন পাঁচ সন্তানের এক জননী। উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোস্তাকের (২৮) বাড়িতে গত সোমবার থেকে অনশন করছেন ওই নারী।

অনশনকারী নারী জানান, ছয় বছর ধরে মোস্তাকের সঙ্গে তার প্রেমের সর্ম্পক। মোস্তাক বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। তিন দিন আগেও তাকে নিয়ে মোস্তাক তার এক আত্মীয়ের বাসায় রাতযাপন করেন। পরে মোস্তাককে ওই নারী বিয়ের কথা বললে মোস্তাক বিয়ে করবেন না বলে পালিয়ে যান।

ও্ই নারী বলেন, পরে তিনি বাড়ি ফিরলে তার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সঙ্গে প্রেমের সম্পর্ক জানতে পেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে মোস্তাকের বাড়িতে অনশন করছেন তিনি।

অন্যদিকে, প্রেমিকার অনশনের খবর পেয়ে মোস্তাক বাড়ি থেকে পালিয়েছেন।

এ বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি শুনেছি। এখন আমি সিরাজগঞ্জে মিটিংয়ে আছি। বাড়ি ফিরে উভয়কে নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির