,

বিক্রি হয়ে যাচ্ছে এনডিটিভি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সবচেয়ে জনপ্রিয় খবরের চ্যানেল এনডিটিভি কিনে নিচ্ছে আদানি গ্রুপ। এর ফলে খবরের চ্যানলটির নিয়ন্ত্রণ দেশটির অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের (এএমএনএল) হাতে চলে যাচ্ছে। গৌতম আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে বিশ্বাস করা হয়।

জানা গেছে, প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এএমএনএল। এরপর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা। এর মাধ্যমে চ্যানেলটির বেশিরভাগ শেয়ারের মালিকানা পাবে আদানি গ্রুপ। এতে তাদের খরচ হবে ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি)।

স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরপিআরের মালিকানা চলে এসেছে।

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো এনডিটিভি ২৪*৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশিরভাগ শেয়ার কিনে নেয় আদানি গ্রুপ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির