,

ফেনীর পরশুরামে ১৪৪ ধারা জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরামে আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এজন্য পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

গতকাল সোমবার রাতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগমের সই করা আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।

নির্বাহী কর্মকর্তার আদেশে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর পরশুরাম উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের কাছে স্টেশন রোডে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

অপরদিকে, একই সময়ে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরশুরাম বাজার ও আশপাশের এলাকায় অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ২ পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে পরশুরাম উপজেলায় আজ ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির একই সময়ে সমাবেশ আহ্বান করায় আজ ভোর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না