,

সুন্দরবনে স্ত্রীর চোখের সামনে জেলেকে ধরে নিয়ে গেলো বাঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হলো এক মৎসজীবী শিবপদ জোতদারের। স্ত্রীর চোখের সামনে তাকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেলো বাঘ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে সুন্দরবনের ভারত অংশের বসিরহাট রেঞ্জের ৩ নম্বর ঝিলার জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ওই মৎসজীবীর পরিবারের সদস্যরা।

সংবাদ প্রতিদিন জানায়, সুন্দরবনে প্রাণের ঝুঁকি প্রতিমুহূর্তে। যেকোনো সময় বাঘের কবলে পড়ার আশঙ্কা থাকেই। তা সত্ত্বেও শুধুমাত্র পেটের দায়ে জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যান জেলেরা।

মঙ্গলবার ভোরে স্ত্রী ও আরেক জেলের সঙ্গে ঝিলার ২ নম্বর জঙ্গলে গিয়েছিলেন শিবপদ জোতদার। সেসময় আচমকা শিবপদের ওপর চড়াও হয় একটি বাঘ। স্ত্রীর চোখের সামনে তাকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি তিনি।

খবর পেয়ে বনবিভাগের কর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করছেন। তবে আবহাওয়া খারাপ হওয়ায় জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

এদিকে শিবপদের সন্ধান না পেয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন তার স্ত্রী ও আরেক সঙ্গী। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবপদের খোঁজ করা হচ্ছে। তাদের কাছে সরকারি অনুমতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

সুন্দরবনের বাসিন্দাদের কাছে এ ঘটনা নতুন নয়। জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ থাকলেও পেটের দায়ে প্রতিদিন অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন জঙ্গলে। বাঘের কবলে প্রাণ হারান বহু মৎস্যজীবী। তা সত্ত্বেও প্রাণ হাতে করে জঙ্গলে যান তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড