,

রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে কাজ করছে কমিটি: নসরুল হামিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যে কমিটি গঠন করেছে, সেই কমিটি এখনো কীভাবে ডিজেল আমদানি করা যেতে পারে সে বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়নি। প্রতিবেদন পাওয়ার পর ডিজেল আমদানির প্রস্তাব বিবেচনা করা হবে।

সোমবার (২২ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনো আমার কাছে আসেনি। আমরা কীভাবে ডিজেল আমদানি করতে পারি, সে বিষয়ে কাজ করছে কমিটি। তাদের মতামতের ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।’

সম্প্রতি রাশিয়ার প্রতি টন পরিশোধিত ডিজেল ৪২৫ ইউএস ডলারে সরবরাহ করতে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি রাসনেফটসহ কয়েকটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে।

এর আগে ১৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার এ প্রস্তাব খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এরপর তাদের প্রস্তাবগুলো পর্যালোচনা করতে বিপিসির মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড অপারেশন) মোস্তফা কুদরত ইলাহীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। চলতি সপ্তাহে কমিটির রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির