,

নতুন করে ‘প্রেম করছেন’ জ্যাকলিন, প্রেমিক কে?

news-image

বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে একটি গানের ভিডিওতে মিকেলে মোরোনের সঙ্গে দেখা যায় বহুল সমালোচিত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। সেখান থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে মিডিয়াপাড়ায়। পর্দার বাইরে সুকেশ অতীত হয়ে বাস্তবে সময় কাটাচ্ছেন জ্যাকুলিন-মিকেলে।

মিকেলে ইতালিয়ান অভিনেতা ও মডেল। নেটফ্লিক্সের ‘৩৬৫ ডেজ’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান তিনি। গত বছর অংশুল গর্গ এবং টোনি কক্করের ‘দেশি মিউজিক ফ্যাক্টরি’র একটি গানে জ্যাকলিনের সঙ্গে তাকে জুটি বাঁধতে দেখা যায়।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২১৫ কোটি টাকা মামলার চার্জশিটে নাম রয়েছে জ্যাকুলিনের। প্রধান অভিযুক্ত সুকেশের সঙ্গে প্রেম ছিল জ্যাকুলিনের। এই মামলার রেশ না কাটতেই জ্যাকুলিন আবারও প্রেমে পড়েছেন মিকেলের সঙ্গে। এমনটাই ছড়িয়েছে নেট দুনিয়ায়। তাদের গানটি মুক্তির পর প্রেমের গুঞ্জন শোনা যায়।

নতুন সম্পর্কে জ্যাকলিন কোনো কথা না বললেও মুখ খুলেছেন মিকেলে। তিনি জানান, তিনি কোনো সম্পর্কে নেই। কাজ ঘিরেই তার জীবন।

এই বিতর্কের মধ্যে খোলা চিঠি লেখেন জ্যাকলিন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘কিছু ভালো, তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করব। আমি পারবই।’

উল্লেখ্য, এর আগে অর্থ কেলেঙ্কারির মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সন্দেহভাজনের তালিকায় ছিলেন জ্যাকুলিন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি, জ্যাকুলিন জেনে বুঝেই এই জালিয়াতির টাকা ভোগ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির