,

একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এটাই এ বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি। এর আগে গত ২৬ আগস্ট সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ১৩৫ জনের মধ্যে ১১৬ জন ঢাকার। বাকিরা ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২০ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪ হাজার ৭ জন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির