,

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়া পেল হুইল চেয়ার

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : এক পায়ে লাফিয়ে প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে স্কুলে যাতায়াত করা সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। একই সঙ্গে তাকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে সুমাইয়াকে হুইপের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।

এর আগে এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়ার খবর প্রকাশ হলে সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নেন হুইপ ইকবালুর রহিম। এ ছাড়া স্কুলে যাতায়াতের জন্য একটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘মাত্র ১০ বছর বয়সী একজন মেয়ের পড়াশোনার প্রতি কী পরিমাণ আগ্রহ থাকলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাতায়াত করতে পারে, তা সুমাইয়াকে দেখে বোঝা যায়। তার কষ্টের বিষয়গুলো জানতে পেরে আমি ওকে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির