,

অস্ত্রহাতে প্রকাশ্যে ফারিন

news-image

বিনোদন প্রতিবেদক : অক্টোবরে আসছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘দামাল’। তবে এর মধ্যে সামনে এলো তার আরও একটি কাজ ‘নিঃশ্বাস’। তবে এটি তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আর গতকাল শনিবার প্রকাশ্যে এসেছে এর টিজার।

১ মিনিটের এই টিজারে অস্ত্রহাতে পাওয়া গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। আর পুরো টিজার জুড়েই ছিলেন তিনি। টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষের আশপাশ থেকে আসছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের শব্দ। সঙ্গে আলোর ঝলকানি। এর মধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল। যা হাতে নিয়ে এগিয়ে যান ফারিন।

জানা গেছে, জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও ইমতিয়াজ বর্ষণ। এছাড়াও এতে কাজ করেছে ৫০’র উপর শিল্পী। শিগগিরই সিনেমাটি দেখা যাবে চরকিতে।

নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান ও খুশি। আমার সিনেমা “পরাণ” প্রেক্ষাগৃহে চলছে আবার ওটিটিতেও আসছে নতুন কাজ। এটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ।’

কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে গল্পের মধ্যেই থাকি। আমি যখন থেকে সিনেমাতে কাজ শুরু করেছি তখন থেকে ১ সপ্তাহের জন্য ব্রেক নেইনি। আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। আর এজন্য বোধহয় দর্শককে একের পর কাজ উপহার দিতে পারছি।’

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু