,

আপনি আসলে কে, যা বললেন চঞ্চল

news-image

শিমুল আহমেদ
সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় দিয়ে একের পর এক বাজিমাত করে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’য় তার অভিনয় এখনো ভক্ত-দর্শকদের চোখে লেগে আছে। সগৌরবে চতুর্থ সপ্তাহেও দেশের সিনেমা হলগুলোতে এটি চলছে। এর মধ্যে আবার গত শুক্রবার ভারতীয় প্লাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজটি। যা নিয়ে ইতোমধ্যেই হইচই শুরু হয়ে গেছে। নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে ‘কারাগার’ সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে রহস্য আরও বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও নানা প্রশ্ন। বর্তমান সময়ের কাজ আর ভক্তদের প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে।

চারদিকে ‘হাওয়া’র জয়ধ্বনী। বদলে গেছে পুরোনো প্রেক্ষাপটও। দর্শক এখন হলমুখী হচ্ছেন। বিষয়টি কিভাবে দেখছেন?

এটি অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো একটি খবর। শুধু আমার না, এটা সকল শিল্পীদের জন্য সুখবর। আমিও সেই আনন্দে আছি। আমি মনে করি, দর্শক যেভাবে হলমুখী হচ্ছে এর ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। তখন আরও ভালো ভালো গল্পের কাজ হবে। প্রযোজকরাও উৎসাহ নিয়ে এখানে বিনিয়োগ করবে। পরিবর্তনটা খুব প্রয়োজন।

এর মাঝেই কিন্তু ‘হাওয়া’র বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ এসেছে…

দেখুন যে কোনো কাজের ভালো-মন্দ দুটো দিকই আছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা দুটোই হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ আসার পর কি ছবিটি থেমে গেছে বা দর্শক এটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না, বরং দর্শক চাহিদা আরও বেড়েছে। আমরা যদি বিশ্বের অন্যান্য দেশগুলোর সিনেমা নিয়ে কথা বলি তাহলে দেখবেন, সেখানে প্রচুর গ্রাফিক্স, সিভিআই, রিয়াল কাজ করা হয়। গল্পের প্রয়োজনেই কাজগুলো করা। তারা কিন্তু কোনো কিছুর ক্ষতি করে কাজগুলো করে না। যাই হোক আমি বলব, আমরা কখনই কিন্তু সহজভাবে কোনো কিছু পাওয়া বা যেতে পারিনি। প্রতিটি কাজের ক্ষেত্রেই নানা বিপত্তি আসবে। তার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমার দেশে সিনেমা যদি বিশ্ব দরবারে আলোচিত হয়, তাহলে এটা আমার দেশের জন্যই সুনাম। আমি মনে করি, বৃহত্তর স্বার্থে বিষয়গুলো সরকার যদি একটু ভেবে দেখতেন।

চাঁন মাঝি চরিত্রের জন্য দিনে ১৫-২০টা করে পান খেতে হয়েছে। বাস্তব জীবনে পানের প্রতি কোনো নেশা আপনার আছে?

একেবারেই না। শুধু ‘হাওয়া’র চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রতিদিন আমাকে ১৫-২০টি পান খেতে হয়েছে। তাও ৪৫ দিন। শুধু মাত্র চরিত্রের জন্য এই কষ্টটুকু করতে হয়েছে।

এবার আসি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কারাগার’ প্রসঙ্গে। সিরিজে আপনার চরিত্রের রহস্যের জট তো খোলেনি। আপনি আসলে কে?

ভালো প্রশ্ন, আমি আসলে কে? আমি একজন অভিনেতা। অভিনয় করাই আমার কাজ। আর দর্শকরাই বললে, আমি আসলে কে? এটা উত্তর দর্শকরা জানতে পারবে, তবে একটু সময় লাগবে। সাত পর্বের প্রথম সিরিজে এর উত্তর পাওয়াটা মুশকিল তবে দ্বিতীয় পর্বে ঠিকই উত্তর মিলবে। একজন অভিনেতা বা নির্মাতার কাজ নিয়ে যখন আলোচনা হয় বা দর্শক দেখার জন্য মুখিয়ে থাকে তখন মনে হয়, কষ্ট কিছুটা হলেও সফল হয়েছে। অনেকেই এখন প্রশ্ন করছে, আপনি আসলে কে?

তাহলে আপনি বলছেন, এর উত্তর দ্বিতীয় পর্বে থাকছে…

হ্যাঁ, এর উত্তর দ্বিতীয় পর্বে মিলবে। গল্পটা দুটি পর্বে। এর শুটিংও হয়েছে গেছে। এখন এক পর্ব সাতটি সিরিজ আকারে প্রকাশ হয়েছে। আর দ্বিতীয় পর্বটির কাজ চলছে। তবে প্রথম পর্ব না দেখলে কিন্তু মূল গল্প থেকেই দর্শক বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন দর্শকদের আগ্রহই বলে দেবে, প্রযোজনা প্রতিষ্ঠান কবে এটি প্রকাশ করবে।

আপনার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ গানের কণ্ঠের প্রশংসা করছে অনেকেই। ছেলেকে গান না অভিনয়ে দেখতে চান?

আমি কিন্তু অভিনয়ে মা-বাবার ইচ্ছেতে আসিনি। আমি নিজের ভালো লাগা থেকেই অভিনয়ে এসেছি। খারাপ কিছু করিনি। আমার ছেলের বয়স এখন ১২ প্লাস। আমার ছেলে ভবিষ্যতে কোন পথে যাবে সেটা ওর ইচ্ছে। তবে পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে হবে- এই নির্দেশ দেওয়া আছে। এখন বাকিটা ওর ইচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড