,

ঢাকায় নেমেই হোম অব ক্রিকেটে শ্রীরাম

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে চলে এসেছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। আজ রবিবার বেলা ২টা নাগাদ রাজধানীর হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।

ঢাকায় নেমে সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন শ্রীরাম। যেখানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলছেন এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা।

শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে শ্রীরামকে বাংলাদেশ দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। দুই দিনের মধ্যেই বাংলাদেশে চলে এলেন শ্রীরাম। আসন্ন এশিয়া কাপ দিয়েই কাজ শুরু করবেন তিনি।

এদিকে আজ দুপুর দেড়টা থেকে লাল দল ও সবুজ দলে ভাগ হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান করেছে সাকিব আল হাসানের লাল দল।

প্রথমবার ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সাকিব। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৮ রান করেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ২৯ রান করেন। দুইবার মিলিয়ে ২৩ রান করেন এনামুল হক বিজয়।

নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ হওয়ায় মূলত যাদের প্রয়োজন তাদেরকে দুইবার করে ব্যাটিং করানো হচ্ছে। যাতে করে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারেন তারা। সোমবার একই সময়ে হবে আরেক ম্যাচ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির