,

আমরা চাই না দেশের মানুষ কষ্ট পাক : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না দেশের মানুষ কষ্ট পাক বা খাদ্যে কষ্ট পাক। রাজনীতি করি তাদের জন্য। হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাদের কল্যাণের কারণে। রাখে আল্লাহ মারে কে? দেশের এমন কোনো জায়গা নাই মৃত্যুর মুখোমুখি হয়েছি। তারপরও ফিরে এসেছি মানুষের কল্যাণ করার জন্য। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষের জন্য কাজ করে যাব।’

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আজকে সারাবিশ্বে জ্বালানি তেলের অভাব, বিদ্যুতের অভাব, মুদ্রাস্ফীতি। আমরা তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি। বিদ্যুতের ব্যবহার আমাদের সীমিত করতে হয়েছে। সার উৎপাদন অব্যাহত রেখেছি। গ্যাস উৎপাদন এবং সার্ভে অব্যাহত রেখেছি। আমরা সবরকম চেষ্টা করে যাচ্ছি। এক কোটি লোক রেশনের আওতায় আসছে।’

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা কথা তুলে দরে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। সেজন্য বেঁচে গিয়েছিলাম। আজকে ২০২২ প্রায় ১৮ বছল হয়ে গেলো। যারা স্প্রিন্টার নিয়ে আছে তাদের সীমাহীন দুর্ভোগ। যতো বয়স বেড়েছে তত খারাপ হচ্ছে। আমি সাধ্যমতো করে যাচ্ছি। কিন্তু তারা যা হারিয়েছে তাতো আমরা দিতে পারবো না। এই যে কষ্টগুলো নিয়ে মানুষ বেঁচে আছে, এগুলো কেউ চিন্তা করে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বারবার আঘাতের চেষ্টা করা হচ্ছে।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার তৎকালীন সময়ে বিভিন্ন বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যগুলো একটু অনুসরণ করেন। কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখেছিল, তখন খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আবার বলেছিল শেখ হাসিনার ক্ষমতায় আসা তো দূরের কথা বিরোধীদলও হতে পারবে না। কারণ তাদের উদ্দেশ্যই ছিল আমাকে মেরে ফেলা।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড