,

বৈশ্বিক সংকট মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে : তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডস্কে : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র সমাজ, অর্থনীতি এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ বিপদের সম্মুখিন। একটা বিপদ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের ফোসফোঁড়া বিএনপি আসলে একটি সাম্প্রদায়িক তালেবানি চক্র। অপরদিকে ধর্মের মুখোশপড়া জামাত ইসলামী রাজাকার, হেফাজত জঙ্গিরা হচ্ছে তালেবানি চক্র। এই দুই চক্রের মিলনে বাংলাদেশে অস্বাভাবিক একটি সরকার প্রতিষ্ঠার পায়তারাটা রাষ্ট্রের জন্য দেশের জন্য হুমকি সরূপ।

তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এই মুহূর্তে রাজনীতিতে সব চেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত জঙ্গিদের মিলিত চক্র দেশের যাপিত জীবনের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত হচ্ছে। আরেকটা বিপদ হচ্ছে দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ এবং বাজার সিন্ডিকেটের কারসাজিতে বাজারের যে অস্থিরতা দেখা দিয়েছে, যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে।

আজ শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদের বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি।

হাসানুল হক ইনু বলেন, আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির সেই শক্তি আছে, যে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকট মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে। শুধু সমস্যা বাধিয়েছে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। যা বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। এরা আসলে বাংলাদেশের রাষ্ট্র অর্থনীতির জন্য মহা হুমকি স্বরুপ।

জাসদের বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মোহাম্মদ মোহসীন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আহসানুল কবির বাদলসহ বিভাগের ছয়টি জেলার নেতারা বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না