,

ছেলের মা হলেন সোনম কাপুর

news-image

বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আজ শনিবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনেত্রী নীতু কাপুর। প্রথমবার মা হওয়ায় সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ২১ মার্চ সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতি জানান, তাদের ঘরে নতুন অতিথি আসছে। এরপর বেশ কয়েকবার বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।

সোনম-আনন্দ দম্পতি আজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এইদিনে আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। পাশে থাকার জন্য সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ। জানি এটা শুরু তবে আমাদের জীবনটাই এবার বদলে গেল।’

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিল বাংলোতে ছিলেন সোনম। সেখান থেকে কিছুদিন আগে ফেরেন মুম্বাইতে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির