,

পটুয়াখালীতে জেলা প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে বেআইনিভাবে উচ্ছেদ পরিচালনা করার অভিযোগে জেলা প্রশাসনে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার অভিযোগ করে জানান, প্রশাসন বিনা নোটিশে আইন ভঙ্গ করে উপজেলা বগাবন্দরে তার র্দীঘদিনের পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে। এ উচ্ছেদের পেছনে প্রভাবশালী এক নেতার হাত রয়েছে বলে অভিযোগ তার।

লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব হাওলাদার জানান, রেকর্ডিয় মালিক আনিছুর রহমানের কাছ থেকে ১৯৯৩ সালে উল্লেখিত জমি ক্রয় করে দীর্ঘ ২৮-২৯ বছর ওই জমি তার ভোগ দখলে রয়েছে। গত ১৬ আগস্ট পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান বাউফল উপজেলার ৯৬ নম্বর জেলাভুক্ত বগা মৌজার ওই জমি ০১ নম্বর খাস খতিয়ানভুক্ত দাবি করে তা ছেড়ে দিতে নোটিশ দেন। জমির মালিক তিনি নিজে হলেও তাকে নোটিশ না দিয়ে জেলা প্রশাসন তার বড় ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ এবং ছোট ছেলে হাসিব হাওলাদারকে নোটিশ দেন। উল্লেখিত নোটিশে ১৭ আগস্ট শুনানির দিন রাখা হয়।

তিনি জানান, নোটিশটি ১৭ আগস্ট হাতে পেয়ে তাৎক্ষণিক উল্লেখিত জমির অনুকুলে প্রয়োজনীয় ও যথেষ্ট প্রমাণাদি নিয়ে স্বাক্ষরকৃত কর্মকর্তার দপ্তরে তার ছেলেরা হাজির হয়ে তা উপস্থাপন করে। কিন্তু শুনানিতে কোনো প্রকার আদেশ ও মতামত না দিয়ে ১৯ আগস্ট জমিতে গড়া পাকা স্থাপনা গুড়িয়ে দেয় জেলা প্রশাসন।

উচ্ছেদ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান জানান, যে জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল সে জমি এক নম্বর খাস খতিয়ানভুক্ত। উল্লেখিত জমি একটি হাসপাতালের অনুকুলে বন্দোবস্ত দেওয়া। যারা জমিতে অবৈধ দোকান তুলে ভাড়া দিয়েছিল তাদের নোটিশ করা হয়েছিল। তারা জমির অনুকুলে কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি, তাই তাদের উচ্ছেদ করা হয়েছে। এখানে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করার সুযোগ নেই দাবি করে তিনি বলেন যারা সরকারি জমি দখল করেছে তাদেরই উচ্ছেদ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির