,

জনগণের ভোটে আবার ক্ষমতায় আসবে আ. লীগ: কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে এ দেশে জাতীয় নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী দিনে আবারও সরকার গঠন করতে চায়।‘

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দেশের যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর খুঁড়েছে, সেটা থেকে দলটি কোনও দিন বের হতে পারবে না। অথচ যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না—তারাই এখন হুমকি-ধমকি দিয়ে সরকার পতনের দুঃস্বপ্ন দেখছে।’

নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করা’।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান। সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে বিএসএমএমইউর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না