,

সাইবার হামলার শঙ্কায় দেশে সতর্কতা জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) জানিয়েছে সম্প্রতি দেশে ডি ডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলা দেখা গেছে। এ জন্য তারা, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আজ শনিবার বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি ডস একধরনের সাইবার হামলা। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে থাকা বটনেট দিয়ে নির্দিষ্ট কোনো আইটি অবকাঠামোতে হামলা চালায়। ওই আইটি অবকাঠামোকে নিয়মিত সেবা প্রদানে বাধা দেওয়াই এ ধরনের হামলা লক্ষ্য।

এতে আরও বলা হয়, এই ডি ডস সাইবার হামলায় টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসটি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডি ডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

বিজ্ঞপ্তিতে নিজেদের নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল সুরক্ষা গাইডলাইন অনুসরণ করে অ্যান্টি-ডি ডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে সঠিক ‘অ্যান্টি–ডি ডস প্রটেকশন থ্রেশোল্ড’ লিমিট সেট করার জন্য সুপারিশ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড