,

বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা : আইজিপি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা। ধ্রুবতারা এ জন্য যে, তিনি বাঙালি জাতির জন্য ঈশ্বর প্রদত্ত, গড সেন্ট। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালি জাতির আদর্শ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এই বাংলায় বাঙালির বসবাস চার হাজার বছর আগে থেকে। এ অঞ্চলের ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাঙালির নিদর্শন চার হাজার বছর আগে পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে পেয়েছেন এখন যে জাতিগোষ্ঠী বাংলায় বসবাস করছে, তারা আরও চার হাজার বছর আগে আস্তানা গেড়েছিল। এ ক্ষেত্রে আমরা বলতে পারি বাঙালি জাতির বয়স চার হাজার বছর।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির