,

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নিতেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, চক্রের নারী সদস্যরা ভিক্টিমকে বাসায় ডেকে এনে জিম্মি করে আপত্তিকর ছবি তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

বুধবার (১৭ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার বার তের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার তিনজন হলেন- মোহাম্মদ মজনু, রওশন আরা রুমা ও আব্দুস সালাম।

ওসি বলেন, এ চক্রের প্রধান মোহাম্মদ মজনু ও তার বান্ধবী রওশন আরা রুমা। রুমা মোবাইলে ভুলে টাকা চলে গেছে বলে কোনো ব্যক্তির সঙ্গে কথা শুরু করেন। এক পর্যায়ে বাসায় ডেকে আনেন। পরে মজনু চক্রের বাকি সদস্য নিয়ে ওই ব্যক্তিকে জিম্মি করে। এছাড়া আপত্তিকর ছবি তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি জানান, মজনু একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করেন। সেই দোকানেরই মালিক আল আমিন। গত ১১ জুলাই তাকে ফোন করে রুমা। চালাকি করে এর আগেই তার মোবাইলে ৫০ টাকা দিয়ে দেন তিনি। এরপর ভুলে ওই টাকা চলে গেছে বলে ভাব জমান। এভাবে কয়েকদিন কথা বলার পর একদিন রুমা আল আমিনকে তার বাসায় দাওয়াত দেন। আল আমিন বাসায় যান। যাওয়ার সময় মজনুকেও নিয়ে যান। বাসায় যাওয়ার পর মজনু বাইরে যাবেন বলে বেরিয়ে যান।

এর কিছুক্ষণ পর সেখানে ডিবি পরিচয়ে কয়েকজন প্রবেশ করে তারা আল আমিনকে মারধর করেন এবং রুমার সঙ্গে আপত্তিকর ছবি তোলেন। পরে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে গুম করারও হুমকি দেন। আল আমিন এক পর্যায়ে তাদের সাড়ে ৩ লাখ টাকা দেন। এসময় তার সঙ্গে থাকা আরও ৩৭ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে পুলিশকে জানালে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

মজনু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের চক্রে মোট আটজন সদস্য রয়েছেন। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মোহসীন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির