,

‘আমার পুরুষের দরকার নেই, নিজেকেই বিয়ে করছি’

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়াল ‘দিয়া অউর বাতি হাম’। সেই ধারাবাহিকে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কণিষ্কা সোনি। সম্প্রতি নিজেই নিজেকে বিয়ে করেছেন তিনি। তবে কণিষ্কাই প্রথম নয়, এর আগে গুজরাটি মেয়ে ক্ষমা বিন্দু নিজেই নিজেকে বিয়ে করে খবরের শিরোনাম হন। এবার সোলোগামির পথ হাঁটলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

সোশাল মিডিয়ায় মঙ্গলসূত্র ও সিঁদুর পরে ছবি পোস্ট করেন কণিষ্কা। অভিনেত্রীর দাবি, এরপরই তার প্রোফাইল হ্যাক হয়ে যায়।

তবে কণিষ্কার মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি দেখে তার ফ্যানদের অনেকে ভেবেছিলেন, হয়তো শুটিং সেট থেকে ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু এরপরই নিজের সঙ্গে নিজের বিয়ের কথা ঘোষণা করতেই হতবাক ফ্যানেরা।

কণিষ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘নিজের সঙ্গেই বিয়ে করলাম কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনো পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি। আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।’

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি বর্তমানে নিউ ইয়র্কে ঘুরতে গেছেন। তিনি আরো জানান, নিজের সঙ্গে বিয়ে করে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তার প্রতি কটাক্ষ ধেয়ে আসে। এমনকি তার সোশাল মিডিয়া প্রোফাইলও হ্যাক হয়ে যায়। তবে কিছুদিনের মধ্যেই সেই প্রোফাইল পুনরুদ্ধার করেন অভিনেত্রী এবং এরপরই একের পর এক রিলস পোস্ট করতে থাকেন।

কণিষ্কা আহমেদাবাদের মেয়ে। কিন্তু কাজের সূত্রে মুম্বাই এখন স্থায়ী বাসস্থান। শেষ তাকে দেখা গিয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘দেবী আদি প্রশক্তি’তে। সেখানে দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করতেন কণিষ্কা। কিন্তু এরপরই ছোটপর্দা থেকে বিদায় নেন তিনি। তাঁর ইনস্টা বায়ো জানান দিচ্ছে- তিনি বর্তমানে সেলিব্রিটি যোগ ট্রেনার, অভিনেতা ও সংগীতশিল্পী। এমনকি রাজনীতিতে দেখা গেছে তাকে। রামদাস অটওয়ালের রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তিনি।

একাধিক টেলি ধারাবাহিকে দেখা গেছে তাকে। দো দিল এক জান, দেবো কা দেব মহাদেব, মহাভারত, পবিত্র রিশতা, বেগুসরাই, সংকটমোচন মহাবলী হনুমান, কুলফি কুমার বাজেওয়ালা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাকে। ২০১৩ সালে তামিল ছবিত অভিষেক হয় তার। তবে জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি টেলি সিরিয়ালে। সূত্র : ২৪ ঘণ্টা

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না