,

মা হচ্ছেন বিপাশা বসু

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে মা হচ্ছেন বলিউড তারকা বিপাশা বসু। এতদিন বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গেছে। এবার নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ভক্তদের সুখবর জানালেন অভিনেত্রী। ফলে ৪৩ বছর বয়সে অবশেষে মাতৃত্বের পরশ পেতে চলেছেন বিপাশা।

বেবি বাম্পের ছবি শেয়ার করে বিপাশা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। এবার আমরা তিনজন হতে চলেছি’। আশীর্বাদ করুন আমাদের।’ সঙ্গে সঙ্গেই বইয়ে যায় শুভেচ্ছার বন্যা। তাদের শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে।

কিছুদিন ধরেই ঢিলেঢালা পোশাকে চলাফেরা করছিলেন বিপাশা। এতে প্রেগন্যান্সির গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন বিপাশা-করণ। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির