শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটির গার্ডারে প্রাণহানি হয়েছিল আগেও

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার জসীমউদ্‌দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরও দুজন।

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, এটিই প্রথম নয়, এর আগেও এ প্রকল্পের গার্ডার দুর্ঘটনা ঘটেছে। ঘটেছে প্রাণহানিও।

গত ১৫ জুলাই গাজীপুরে এই বিআরটি প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় জিয়াউর রহমান নামে এক নিরাপত্তারক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

জানা যায়, ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে উঠানো হচ্ছিল। এ সময় গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে জিয়াউর রহমানের ওপর পড়ে।

মর্মান্তিক এসব ঘটনার পর বিআরটি প্রকল্পের এ কাজে জড়িতদের অবহেলা ছিল কি না, সে প্রশ্ন সামনে আসছে।

স্থানীয়রা বলছেন, বারবার এভাবে দুর্ঘটনার পরও কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি বলেই এমন ট্র্যাজেডি ঘটেছে। নিরাপত্তার বিষয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা না নিলে এ ধরনের দুর্ঘটনার শঙ্কা থেকেই যাবে।

এর আগে ২০২১ সালের ১৪ মার্চ উত্তরার আবদুল্লাহপুরে বিআরটি স্থাপনা প্রকল্পের কাজের সময় লঞ্চিং গার্ডার ধসে পড়ে তিন চীনা শ্রমিকসহ ছয় জন আহত হন।

তখন ফায়ারকর্মীরা জানান, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে ফ্লাইওভারে স্থাপনের কাজ চলছিল। সেসময় সেটি ছিটকে ভেঙে পড়ে।

এদিকে উত্তরায় ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান; এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা