,

আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর জেলা প্রতিনিধি : আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো পাঁচ দিন করি, তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটা সাশ্রয় হবে। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

তিনি বলেন, আমরা পাঁচ দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এছাড়া করোনাকালে যে শিক্ষার ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির