,

টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভুঞা রোববার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। একইসঙ্গে শাহ মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বেতন-ভাতাদি ছাড়া দুর্নীতির মাধ্যমে উপার্জিত ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অন্যত্র স্থানান্তর করার অভিযোগে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান থানায় জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী