,

উত্তরায় বিস্ফোরণে দগ্ধ ৮ জনের কেউই বেঁচে রইলো না

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে একে একে দগ্ধ আটজনই মারা গেলেন। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে মো. শাহিন মিয়া (২৫) নামের একজন মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে মালিকসহ আটজন দগ্ধ হন। সেদিনই তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যায় আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) নামের দুজন। এর পরদিন রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও রাতে মারা যায় মিজানুর (৩৫)।

আর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুম আলী (৩৫) ও এদিন দিবাগত রাত ৩টায় মারা যান আল আমিন (৩০)। এর পরদিন গত মঙ্গলবার শফিকুল ইসলাম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মাজহারুল ছিলেন- ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, আর বাকিরা রিকশাচালক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির