,

অপূর্বর সঙ্গে হিমির স্বপ্নপূরণ

news-image

বিনোদন প্রতিবেদন : নাটকে দেড় দশকেরও বেশি সময় ধরে একই রকম জনপ্রিয়তা নিয়ে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। ঈদের পর তিনি কাজে ফিরেছেন।

তবে এবার তার বিপরীতে নাটকে অভিনয় করেছেন এই সময়ে আলোচনায় আসা তরুণ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। নাটকটি রচনা করেছেন মঈনুল সানু এবং পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ঈদের পর মূলত ফিরে এসো সুরঞ্জনা নাটকে অভিনয়ের মধ্য দিয়েই কাজে ফেরা। একই পরিচালকের আরেকটি নাটকের কাজও শেষ করেছি। ফিরে এসো সুরঞ্জনা নাটকটির গল্পে আমি এবং হিমি আমরা দুজনই চেষ্টা করেছি ভালোভাবে অভিনয় করতে। হিমি তো এরই মধ্যে ভালো অভিনয় করার চেষ্টা করছে।

হিমি বলেন, যেহেতু অপূর্ব ভাইয়ার সঙ্গে ফিরে সুরঞ্জনাই আমার প্রথম কাজ, তাই আমি প্রথমে একটু নার্ভাসই ছিলাম। কিন্তু আসলে কাজ করতে গিয়ে উপলব্ধি হলো তিনি ফ্রেন্ডলি। আমি ভীষণ রকম সহযোগিতা পেয়েছি অপূর্ব ভাইয়ার কাছ থেকে। দেখা যাক, নাটকটি প্রচারে এলে দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।

নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গেল ঈদে অপূর্ব অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। তার মধ্যে যে দুটি নাটক দেখার প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে, সে

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড