,

বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৪

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) ও একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা, নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা আজ বিকেলে ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুর উপজেলার বাঁশাটি পশ্চিমপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে ছয়জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ফুলপুর ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মিজান মিয়া নামের একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির