,

নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল হোতা মোঃ রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর আগে বুধবার রাতে রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেলে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসকের গলাকাটা মরদেহ থেকে উদ্ধার করে পুলিশ।

তিনি মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

বুধবার রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওসি জানান, আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির