,

‘ক্যাসানোভা’ গার্ল আকাঙ্ক্ষার প্রেমে পড়েছেন টাইগার?

news-image

বিনোদন ডেস্ক : কদিন ধরেই শোনা যাচ্ছে টাইগার-দিশার বিচ্ছেদের গুঞ্জন। টাইগার শ্রফ কিংবা দিশা পাটানি মুখে কিছু না বললেও বলিউডে কান পাতলেই তাদের আলাদা হবার খবর শোনা যাচ্ছে। দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন এই তারকা জুটি। যদিও তারা কখনোই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ডিনার ডেট থেকে শুরু করে ছুটি কাটানো- সব সময়ই একসঙ্গেই কাটাতেন তারা। তাদের প্রেমের গল্প কমবেশি সবারই জানা। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা সামনেও এসেছে। এদিকে বি-টাউন এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন টাইগার। কে টাইগার শ্রফের নতুন প্রেমিকা?

শোনা যাচ্ছে, টাইগারের এই নতুন প্রেমিকা হলেন ‘ক্যাসানোভা’ গার্ল আকাঙ্ক্ষা শর্মা। ২০২১-এ মুক্তি পেয়েছিল টাইগার শ্রফের মিউজিক ভিডিও ‘ক্যাসানোভা’। যেখানে টাইগারের সঙ্গে দেখা গিয়েছিল আকাঙ্ক্ষাকে। তবে শুধু ‘ক্যাসানোভা’-তেই নয়, ‘আই অ্যাম আ ডিসকো ড্যান্সার ২.০’ মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের।

বলিউডে গুঞ্জন, সেই ‘ক্যাসানোভা’ গার্লেই মন মজেছে টাইগারের। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে কমেন্ট অনেকেরই নজরে এসেছে। শুধু তাই নয়, মুম্বাইয়ে আকাঙ্খা শর্মার বাড়ির সামনেও বহুবার দেখা গিয়েছে টাইগারকে। তবে আকাঙ্ক্ষার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে টাইগার বলেন, ‘এটা একেবারেই সত্যি নয়’।

প্রসঙ্গত, একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হিসাবে দেখা গিয়েছে আকাঙ্ক্ষা শর্মাকে। দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় দুনিয়াতেও পা রেখেছেন তিনি। এদিকে ২০১৭ সালে হয়েছিল দিশা ও টাইগার সম্পর্কের সূত্রপাত। ২০১৮ সালে ‘বাঘি-২’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে একটি মিউজিক ভিডিওতেও দেখা যায় এই জুটিকে।

সম্প্রতি এই জুটির ব্রেকআপ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই এক কাছের বন্ধু। তিনি জানান, ‘কিছু সপ্তাহ আগেই আমরা এই বিষয়ে জানতে পেরেছি। টাইগার এই সম্পর্কে কিছুই জানায়নি। ব্রেকআপ নিয়ে ও খুব একটা ভেঙেও পড়েনি। আপাতত ছবির শুটিং ও লন্ডন ট্রিপ নিয়ে ব্যস্ত অভিনেতা’।

অন্য এক সূত্র বলছে, দিশা ও টাইগার তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন। কিন্তু বিশেষ কোনো কারণে দুজনেই এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চেয়েছিলেন আর সেটাই হয়েছে। তবে বিচ্ছেদের পরেও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। তারা একে অপরের ভালো বন্ধু।’ সূত্র : ২৪ ঘণ্টা

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী