,

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় আসছেন বলিউডের আইটেম গান’খ্যাত শিল্পী নোরা ফাতেহি। প্রথমবারের মতো ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠান আয়োজক শাহজাহান ভূঁইয়া।

তিনি জানান, নোরা ফাতেহির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন।

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আর বলিউডে নাম লেখান ২৩ বছর বয়সে। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা বলিউডে। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ ইত্যাদি।

হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও সমান দক্ষ নোরা। তেলেগু, মালয়ালম এবং তামিলও রয়েছে তার সরব উপস্থিতি। শুধু সিনেমার পর্দায়ই নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও কাজ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নজর কেড়েছেন ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও অংশ নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির