,

রবীন্দ্রনাথকে বয়কটের ডাক দিলেন নোবেল

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন। গতকাল বুধবার নোবেল তার ফেসবুকে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক।’

সঙ্গে যোগ করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।’

আজ বৃহস্পতিবার দুপুরেও নোবেল ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আসুন! রবীন্দ্রনাথের সোনার বাংলা পরিত্যাগ করে ‘আমার’ সোনার বাংলা-কে ভালোবাসি। ভারতের চাটুকারিতা করতে করতে এখন নিজেকে গো-মূত্র সেবনকারী মনে হয়!

গতকাল প্রকাশিত নোবেলের পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে তাকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। আবার কেউ নোবেলের পক্ষ নিয়েও কথা বলেছেন। তবে যাই হোক না কেন, নোবেলের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির