,

হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে। সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একাধিক যুদ্ধবিমানকে।

তাও আবার একটা, দুটো নয়, একসঙ্গে ৯টি যুদ্ধবিমানের দেখা মিললো। এর সবগুলোই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস।

তবে কি কোথাও কোনো যুদ্ধ বাধল? এই প্রশ্ন যখন উঁকি দিচ্ছে তখন বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের অভয় দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান

বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, জ্বালানি নিতে এবং পাইলটদের বিশ্রামের জন্যই দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধবিমানগুলো কলকাতা বিমানবন্দরে নেমেছে।

হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান

যারা মূলত যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়। কোরিয়ার এই ৯টি বিমান ইংল্যান্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর