,

ভোলায় পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা

news-image

জেলা প্রতিনিধি : ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি।

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফ জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত জানান, নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নিহত নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে আজ ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আদালত আগামী ৮/৯/২২ তারিখের মধ্যে তথ্য প্রমাণাদি আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষ বাঁধে। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী এবং ১০ পুলিশ আহত হন। পরে আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। একইদিন আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ