,

বিমানবন্দরে যাত্রীদের সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বুধবার (১০ আগস্ট) শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে আয়োজিত গণশুনানিতে তিনি এ আশ্বাস দেন।

গণশুনানিতে বিভিন্ন ধরনের অভিযোগ করেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। তারা যাত্রী হেনস্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ব্যাগেজ-লাগেজ নিয়ে হয়রানির কথা তুলে ধরেন।

এসবের জবাব দিয়ে বেবিচক চেয়ারম্যান ভুক্তভোগী যাত্রীদের সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শুনানিতে উপস্থিত ছিলেন বেবিচক, বিমানবন্দরসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির