,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া কাচা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গেণ্ডারিয়া কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম হাজী আব্দুল মান্নান শেখ (৭৫), গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ডহরি নৌপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওহাব আলী শেখ। বর্তমানে গেন্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদে এলাকায় থাকতেন।

নিহতের ছেলে মাসুম শেখ জানান, ‘আমার বাবা গেন্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে শ্যামপুর থানায় নিয়ে আসা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড