,

তুরাগে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগের কামারপাড়ার ভাঙারির দোকানে বিস্ফোরণ থেকে আগুন লেগে দগ্ধ হওয়া শফিকুল ইসলাম (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনেরই মৃত্যু হলো।

শফিকুল নীলফামারীর জলঢাকা উপজেলার মজিবর রহমানের ছেলে। তিনি তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শফিকুল ইসলামের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনার দিন রাতেই মারা যায় আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) নামের দুজন।

এর পরদিন রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও রাতে মারা যায় মিজানুর (৩৫)। আর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুম আলী (৩৫) ও এদিন দিবাগত রাত ৩টায় মারা যান আল আমিন (৩০)। মৃতদের মধ্যে মাজহারুল ছিলেন- ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, আর বাকিরা রিকশাচালক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড