,

জিমে গিয়ে হঠাৎ অসুস্থ তরুণী, হাসপাতালে নিয়ে গেলে মৃত

news-image

অনলাইন ডেস্ক : জিম করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঋত্বিকা দাস (২০) নামের এক তরুণী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের সোনালি পার্কের জিমে এ ঘটনাটি ঘটে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বাঁশদ্রোণী থানার নিরঞ্জন পল্লিতে তরুণীর বাড়ি। ঋত্বিকা দাস স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা পেশায় অটোচালক। ওজন বেড়ে যাওয়ার কারণেই গত তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন ঋত্বিকা। ওজন হয়ে গিয়েছিল তার প্রায় ৮৫ কেজি।

তরুণীর এক সঙ্গী জানান, ঋত্বিকা জিমে ঢোকার সময় বলেছিল তার বুকে ব্যথা করছে। সেখানে গিয়ে ওয়ার্ম আপ শুরু করে। তারপর হঠাৎই পড়ে যায়। জিমে থাকা সবাই মিলে ঋত্বিকাকে তুলে চোখে মুখে পানি দেয়। তারপর যখন দেখল তার জ্ঞান ফিরছে না, তখন সঙ্গে সঙ্গে তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই তার বাড়িতে খবর দেওয়া হয়।

ঋত্বিকার ফুপা বলেন, ‘ঋত্বিকার বড় কোনো রোগ ছিল না। কি হলো, কিছুই বুঝতে পারছি না। তবে জিমগুলো যাতে ঠিকঠাক নির্দেশিকা মেনে চলে, সেটা নিশ্চিত করা দরকার। আমরা এটাই চাইব।’

পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড