,

বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির-ই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের নাকি বিদায় নেওয়ার সময় এসেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই।

বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধীদল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং-মিছিল করছে, সমাবেশ করছে। অথচ তারা অভিযোগ করছে, তাদের নাকি সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা তাদের পুরোনো স্বভাব বলে বিবৃতিতে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরুপ জনগণের কাছে এখন স্পষ্ট, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলেই তো দেশ মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল, সার চাইতে গিয়ে কৃষকেরা প্রাণ দিয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল।

বিএনপি আবারও দেশকে সেই অরাজকতায় ডুবিয়ে দিতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, জনগণ বর্ণচোরা বিএনপিকে চেনে, জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী