,

বিশ্ব বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে আরেক দফা জ্বালানি তেলের দাম কমেছে বলে প্রতিবেদন প্রকাশ করছে বার্তাসংস্থা রয়টার্স। সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে পৌঁছেছে ৯৩ দশমিক ৩৮ ডলারে।

অন্যদিকে ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৪১ সেন্ট কমে হয়েছে ৮৭ দশমিক ৬৩ ডলারে। শতকরা হিসেবে উভয় প্রকার তেলের দাম এ দিন কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে মন্দাভাব কাটিয়ে উঠছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। মার্কিন বাজার বিশ্লেষক স্টিফেন ব্রেনোক রয়টার্সকে এ সম্পর্কে বলেন, একদিকে (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের জেরে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া আর্থিক মন্দাভাব পড়েছে তেলের বাজারেও। এ কারণে গত ছয় মাস ধরে তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯