,

কোন রুটে কত ভাড়া, তালিকা দিলো বিআরটিএ

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার বিভিন্ন রুটের ভাড়ার চার্ট প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিআরটিএ নতুন ভাড়ার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে।

ভাড়ার তালিকার বিষয়ে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে।

ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত শনিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি বাড়ছে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়বে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড