,

এবার হাতিরঝিলের চক্রাকার বাসের ভাড়া বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : ইজারাদার কর্তৃপক্ষ এইচআর ট্রান্সপোর্টের ফিল্ড অফিসার মাসুদ হোসেন জানান, বর্ধিত ভাড়া রাজউক অনুমোদন দিয়েছে। প্রতিটি কাউন্টারে নতুন তালিকা সাঁটানো হয়েছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে।

নতুন ভাড়া তালিকা অনুযায়ী, এফডিসি মোড় থেকে বউ বাজার, হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া। এফডিসি মোড় থেকে বাড্ডা, রামপুরা, মহানগর ও মধুবাগ এলাকা পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা, এফডিসি মোড় থেকে চক্রাকার হয়ে আবার এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ৩৫ থেকে বেড়ে ৪০ টাকা করা হয়েছে।

বউ বাজার থেকে হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, বউ বাজার থেকে বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বউ বাজার থেকে চক্রাকার ঘুরে বউ বাজার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে।

হ্যাপি হোমস থেকে শুটিং ক্লাব, বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। শুটিং ক্লাব থেকে বাড্ডা বা রামপুরা পর্যন্ত পূর্বের ১৫ টাকায় ভাড়া বর্ধিত করা হয়েছে।

শুটিং ক্লাব থেকে মহানগর বা মধুবাগ বা বউ বাজার বা হ্যাপি হোমস এফডিসি মোড় পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা এবং শুটিং ক্লাব থেকে চক্রাকার হয়ে শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

বাড্ডা, রামপুরা থেকে মহানগর, মধুবাগ বা বউ বাজার, হ্যাপি হোমস বা এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ১৫ টাকার স্থলে ২০ টাকা, বাড্ডা, রামপুরা থেকে এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বাড্ডা, রামপুরা টু বাড্ডা রামপুরা পর্যন্ত ৩৫ টাকার পরিবর্তে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।

মহানগর বা মধুবাগ থেকে এফডিসি পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। মধুবাগ থেকে এফডিসি মোড় পর্যন্ত ১৫ টাকা, মহানগর বা মধুবাগ থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং মহানগর বা মধুবাগ থেকে মহানগর বা মধুবাগ পর্যন্ত চক্রাকার ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ এবং মহানগরীর মধ্যে চলাচল করা বাসের ভাড়া ১৬ দশমিক ২৭ শতাংশ বাড়ানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির