,

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় শামীম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শামীম ময়মনসিংহর ধোবাউরা উপজেলার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে। স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণিতে পড়তো শামীম। শিশুটির মা তাসলিমা আক্তার মগবাজার এলাকায় বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, শামীম তার মায়ের সাথে মগবাজারের ওয়ারলেস গেট এলাকার পোড়া বস্তিতে থাকতো। দুপুরে ওয়ারলেস গেট ডাক্তার গলিতে রেললাইনের পাশে অন্য বাচ্চাদের সাথে খেলছিল সে। খেলতে খেলতে হঠাৎ সে রেললাইনে চলে যায়। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে তার। এতে শামীম ছিটকে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রেনের ধাক্কায় আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে বেলা দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির