,

কলেজ ছাত্রীকে ধর্ষণ স্কুলছাত্রের

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে ১০ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (৭ আগস্ট) সকালে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

অভিযুক্ত স্কুলছাত্রের বাড়ি পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায়। জানা গেছে, ওই স্কুল ছাত্রটির সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজ পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার বাদি মেয়েটির বাবা জানান, বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমি ও আমার স্ত্রীর অনুপস্থিতিতে বাসায় এসে আমার মেয়েকে ফুসলিয়ে শারিরীক সম্পর্ক করে ওই ছেলে। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে আমার মেয়ে তাকে বিয়ে করতে প্রস্তাব দিলে ছেলেটি বিয়ের জন্য রাজি হয়নি। পরে কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় রবিবার পূবাইল থানায় মামলা দায়ের করে ছেলেটির বাবা। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড