,

স্ত্রীকে নিয়ে যা জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা হওয়ার লড়াইয়ে নেমেছেন ঋষি সুনাক। আগামী ৫ সেপ্টেম্বরে ভাগ্য নির্ধারিত হবে তার। দ্য সানডে টাইমসে সাক্ষাৎকার দিয়েছেন ঋষি। সেখানে নিজের ব্যক্তিগত ও বিবাহিত জীবন, সন্তান নিয়ে কথা বলেছেন।

ঋষির স্ত্রীর নাম অক্ষতা মুর্তি। অক্ষতা ভারতের আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে। যুক্তরাষ্ট্রে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঋষি ও অক্ষতার পরিচয় হয়। ২০০৬ সালে বিয়ে করেন তারা। তাদের ১১ ও ৯ বছর বয়সী দুটি সন্তানও আছে।

শ্রেণিকক্ষে হবু স্ত্রীর পাশে বসতে ক্লাস শিডিওল পরিবর্তন করেছিলেন ঋষি। সাক্ষাৎকারে ঋষি জানান, ‌‘আমি এটা করেছিলাম যাতে যেভাবেই হোক আমরা পাশাপাশি বসতে পারি’।
স্ত্রী কেমন জানতে চাইলে ঋষি বলেন, ‌‘আমি খুবই পরিপাটি, সে খুব অগোছালো। আমি অনেক বেশি ছিমছাম, সে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমি জানি এসব বলায় সে অভিমান করবে। কিন্তু আমি সব সত্যি বলতে চাই। সে সবকিছু এলোমেলো করে রাখে। সে যেভাবে সবকিছু আগোছালো করে রাখে, ভাবাই যায় না! বাসার সব জায়গায় জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর জুতা… জুতার কথা নাই বললাম’!

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড