,

বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

news-image

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে শাহীন শেখ নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা কুপিয়ে খুন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহীন। রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। সকালে চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

শাহীনের চাচাচো ভাই মো. জব্বার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এর জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে শাহীনকে তুলে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির