,

চীন সীমান্তে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-ভারত

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। আগামী অক্টোবরে ভারত-চীনের বিরোধপূর্ণ সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছেন এক ভারতীয় সেনা কর্মকর্তা।

সিএনএন জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে যৌথ সামরিক মহড়া চালানো হবে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়া প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। পরে চীন দাবি করে, তাদেরও ৪ জন নিহত হয়েছে। এ ঘটনার পর থেকেই দিল্লি-বেইজিংয়ের সম্পর্ক চরম অবনতিতে পৌঁছায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯