,

এবার ‘আটটা বাজে দেরি করিস না’

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় থাকা ‘সাদা সাদা কালা কালা’ গানটি এখন দেশের মানুষের মুখে মুখে। এবার প্রকাশ পেল একই সিনেমার দ্বিতীয় গান ‘আটটা বাজে দেরি করিস না’। প্রকাশের পর এই গানটি নিয়েও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা- এমনটাই জানালেন নির্মাতা সুমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাসুদেব দাস বাউল। তবে গানটির কথা ও সুর সংগৃহীত। এর মিউজিক করেছেন ইমন চৌধুরী।

নির্মাতা সুমন বলেন, ‘গানটি বাসুদেব দাস বাউলের গাওয়া। এটি বহু আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছেন। আমি শুনেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। গানটি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হতো। বলা যায়, এ গানটি শুনতে শুনতেই “হাওয়া”র চিত্রনাট্য লিখেছি।’

তিনি আরও জানান, ‘সাদা সাদা কালা কালা’র মতো এই গানটিও সবার হৃদয় জয় করবে।

‘আটটা বাজে দেরি করিস না’ গানটির ভিডিওতে দেখা যায়- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ ও সোহেল মণ্ডলকে। এ ছাড়াও ‘হাওয়া’য় অভিনয় করেছেন- সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড